Thursday, January 13, 2022

Interview experience with Seerene

ইন্টারভিউ প্রসেস শুরু Linkedin এ এপ্লাই করার পরে, HR এর মেইলের মাধ্যমে। প্রথম মেইলে জিজ্ঞাস করল আমার ফ্রি সময় কখন, সেইভাবে কোডিং টেস্ট এ্যারেঞ্জ করবে। তারপর ফ্রি টাইম সিডিওল দেয়ার পরে হ্যাকারর‍্যাঙ্কে কোডিং টেস্ট এর লিঙ্ক দিল।

কোডিং টেস্টে ৩ টা প্রবলেম ছিল Adhoc, greedy, string রিলেটেড প্রবলেম এর। আর MCQ ছিল ১০ টা পাইথন রিলেটেড। কোডিং টেস্ট এর স্কোর ১০০% ছিল। পজিশন python এ ছিল, তাই প্রবলেম গুলা python এই সল্ভ করেছি।

তারপর কোডিং টেস্ট এর স্কোর দেখে সেকেন্ড ইন্টারভিউ সেট করল Engineering manager ও একজন Senior software engineer এর সাথে।

Friday, December 24, 2021

Timeline of 2020 - 2021 & Preparation


তখন আমি Codemarshal এ, আমাদের হোম অফিস শুরু হয়েছে মার্চ ২০২০ থেকেই। প্রথম দিকে কাজের প্রেশার থাকলেও তারপর কাজ একদমেই কমে গেল। হাতে প্রচুর সময়।

একদিন আমার এক্স কলিগ মাসুম বলল চলেন ভাই হ্যাকাথন করি, ভাল প্রাইজ মানি আছে। আমিও চিন্তা করলাম করায় যায়। তারপর আমি, মাসুম ও শাকিল ভাই মিলে টিম করলাম। এবং আমরা Redis ‘Beyond Cache’ Hackathon এ জয়েন করলাম। আমরা পুরা ৪ সাপ্তাহের একটা কাজের টার্গেট করে কাজ শুরু করে দিলাম।

এর মধ্যে এপ্রিলে মাসে Amazon Canada এর hiring manager Linkedin এ নক দিল। ইন্টারভিউ দিলাম এবং ৩ নাম্বার ইন্টারভিউতে রিজেক্ট খেয়ে গেলাম। তখনও আমি সিওর ছিলাম না, আমি দেশর বাইরে জবের জন্য ট্রাই করব, তাই কোন রকম প্রিপারেশন ছাড়া ইন্টারভিউ দেয়া। মূলত তখন থেকে আমার দেশের বাইরে জবের প্রসেস শুরু।

Friday, April 15, 2016

C++ STL & Tricks-1

C++ এ কিছু build in লাইব্রেরী আছে, যাদেরকে বলা হয় standard template library. এইসব STL ব্যবহার করে অনেক প্রবলেম অনেক সহজে করে ফেলা যায়। যেমন কোন প্রবলেমে যদি stack,queue এইগুলা ব্যবহার করা লাগে, এইগুলার জন্য নতুন করে কোড লেখার প্রয়োজন পরে না। stack,queue stl ব্যবহার করেই প্রবলেম সল্ভ করা যায়।

vector:

ভেক্টর নরমাল এ্যারের মতই। এর সুবিধা হল যখন ইচ্ছে সাইজ পরিবর্তন করা যায়।

vector declare:

vector ব্যবহার করার জন্য header file vector include করতে হবে।
vector < type > Name;

Thursday, April 14, 2016

TopCoder offline practice.

অনেকেই প্রথমে topcoder এ অফলাইনে প্র্যাকটিস করতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হয় তাহল, “কোডত সাবমিট দিলাম, এখন verdict দেখব কিভাবে!!!“। তাই নতুনদের বুঝার সুবিধার্তেই এই ২ মিনিট ৪৮ সেকেন্ড এর ভিডিও।

Friday, February 5, 2016

Code Book

Programming contest লাইফে এখন পর্যন্ত যত Data structure এবং Algorithm শিখেছি তার সকল কালেকশন এই PDF এ পাওয়া যাবে।

 
RN0BKHy.jpg

 

                   ~ Happy coding ~

Popular posts