KMP কি?
kmp স্ট্রিং ম্যাচিং এ্যালগরিদম। Kmp লিনিয়ার টাইমে একটা স্ট্রিং T তে একটা প্যাটার্ন স্ট্রিং P কতবার আছে এবং কোন কোন পজিশনে আছে তা বের করে।
KMP কিভাবে কাজ করে?
Kmp কিভাবে কাজ করে তা বুঝার আগে একটা স্ট্রিং T থেকে প্যাটার্ন স্ট্রিং P কতবার ও কোথায় আছে তার naive solution টা দেখে নেয়া জরুরী।
Naive solution:
উপরে solution এ T এর প্রতি পজিশন থেকে P স্ট্রিং ম্যাচ করে দেখা হচ্ছে এবং
কোথাও ম্যাচ না পেলে আবার P স্ট্রং এর প্রথম পজিশনে গিয়ে ম্যাচ করে দেখা
হচ্ছে।
Kmp এ্যালগরিদম ম্যাচ না পেলে P স্ট্রিং এর বার বার প্রথম পজিশন এ গিয়ে ম্যাচ
করানোর জিনিস টা স্কিপ করে।
Kmp এ্যালগরিদমে একটা ফাংশন থাকে যাকে prefix/π/failure ফাংশন বলা হয়ে থাকে।
এই ফাংশন একটা π এ্যারে তৈরী করে দেয়, যাতে প্যাটার্ন স্ট্রিং P এর
সব পজিশনে কতটুক প্রিফিক্স ম্যাচ করে তা থাকে।
