TC Contest:
টপকোডারে কন্টেস্ট সিস্টেম অন্যান্য online judge গুলা থেকে একটু ভিন্ন। এখানে
কন্টেস্ট করতে হয় Top Coder Arena তে। Solution Code এ কোন Input/Output দিতে
হয় না। Top Coder Arena problem এর একটা class generate করে দেয়। তাতে একটা
method থাকে, তারমধ্যে solution code লিখতে হয়। method এর parameter, return
type কি হবে তা problem description এ দেয়া থাকে।
তাই Top Coder Arena setup দেয়ার পর কিছু configuration করে নিতে
হয়।
Method এর parameter, return type বিভিন্ন রকমের STL হয়ে থাকে। তাই Top Coder এ কন্টেস্ট করার আগে একটু STL ও C++ ধারনা নিয়ে শুরু করা ভাল।
TC Arena Setup:
Top Coder Arena জন্য প্রথম ৩ টি জিনিস লাগবে।
প্রথমে JRE Download করে নরমাল software এর মত next, next দিয়ে install করে
নিতে হবে।
তারপর pc তে একটা new folder open করতে হবে Topcoder নামে। (অন্য নাম দিলেও
সমস্যা নাই)। New folder এ Top Coder Arena, Kawigiedit download করে রাখতে
হবে।
